গাজায় ইসরাইলী বিমান হামলায় নিহত ৭, আহত ৩৫
গাজার সমুদ্র সৈকতে শুক্রবার ইসরাইলী বিমান হামলায় শিশুসহ সাত জন ফিলিস্তিনি পিকনিকরত ব্যক্তি নিহত হয়েছে।
সুদানিয়া এলাকার সংর্কীণ সমুদ্র উপকূল অঞ্চলে ইসরাইলী বিমান হামলায় মৃতের সংখ্যা ২৪ ঘন্টারও কম সময়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
এই ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ফিলিস্তিনি জঙ্গি দল হামাস বলেছেন, ১৬ মাস আগে বেসরকারীভাবে যুদ্ধ বিরতির পর এটাই বড় ক্ষেপণাস্ত্র হামলা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হামাস সরকার ইসরাইলীকে দায়ী করে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় সাত বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার জবাব তারা দেবে।
হামাসের বিগ্রেডিয়ার ইজ্জেডাইন আল-কাশেম জানিয়েছেন, গাজা থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
