২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করলো রাজস্ব কর বিভাগ

বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করলেন মুম্বাইয়ের রাজস্ব কর বিভাগের চীফ কমিশনার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 02:29 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

২ দশমিক ৭ লাখ রুপি মূল্যের রে ব্যান সানগ্লাস কেনার জন্য রাজস্ব কর বিভাগ অমিতাভের বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছে এ ধরনের একটি গুজব মুম্বাইয়ের সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পরেই চীফ কমিশনার এই অভিযোগ অস্বীকার করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

চীফ কমিশনার জানান, সানগ্লাস কেনার ব্যাপারে রাজস্ব কর বিভাগ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে কোন নোটিশ জারি করেনি।

মুম্বাইয়ের রাজস্ব কর বিভাগ সানগ্লাস কেনার জন্য অমিতাভ বচ্চনের কাছে ব্যাখ্যা চেয়ে শুক্রবার একটি নোটিশ জারি করার সংবাদ প্রচার মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

অমিতাভ ‘জামানাত’ ছবিতে আলোচিত এই সানগ্লাসটি পরেছিলেন এবং ছবিটির স্যুটিং শেষে এর পরিচালক এস রামনাথনকে রে ব্যান সানগ্লাসটি উপহার দেন।

এর আগে অমিতাভকে তার বিদেশী একাউন্ট, তার বিভিন্ন কর্মক্ষেত্রের তালিকা এবং টিভি গেম শো কৌন বানেগা ক্রোড়পতি (কেবিসি)’র  করের তালিকা চেয়ে নোটিশ জারি করা  হয়েছিল।

চলতি বছরের ফেব্র“য়ারি মাসে রাজস্ব কর বিভাগ ২০০০-০৫ সাল পর্যন্ত

অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড (এবিসিএল)’র সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে নোটিশ দিয়েছিল।