২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে অবিরাম বৃষ্টিপাতে প্রায় ১০০ জনের প্রাণহানি

চীনের দক্ষিণাঞ্চলে গত দ্’ুসপ্তাহের বেশি সময় ধরে মুষলধারে বৃষ্টিপাতে ৯৩ জনের প্রাণহানি ঘটেছে। চীনের সংবাদ মাধ্যমগুলো শনিবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

চীনের এই অঞ্চলে অবিরাম বর্ষণ, বন্যা এবং ভুমিধসে ১১ জন লোক নিখোঁজ এবং প্রায় এক কোটি ২০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের গণযোগাযোগ অধিদপ্তর বিভিন্ন বার্তা সংস্থাকে একথা জানায়।

এই দপ্তর আরও জানায়, এই অঞ্চলের পাঁচ লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এ অঞ্চলে প্রায় সাত দশমিক ৬৬ বিলিয়ন ইয়ানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুজিয়ান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সমুদ্রতীরবর্তী এলাকাগুলো প্রবল বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে কমপক্ষে ৪৫ জনের প্রাণহানি ঘটে। ন্যানপিং শহরের কিছু এলাকায় ছয় মিটার বৃষ্টির পানি জমে যায়।

উঝোউ-তে বৃহস্পতিবার আট ঘন্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয় যা এই শহরের বাৎসরিক গড় বৃষ্টিপাতের এক পঞ্চমাংশ।