বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ১১ জন আহত
বেলুচিস্তানের হাব বাণিজ্য শহরের একটি হোটেলে বোমা বিস্ফোরণে রেষ্টুরেন্টের মালিকসহ ১১ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে করাচি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।
পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটায় হাব পুলিশ স্টেশনের সামনে তাজমহল রেষ্টুরেণ্টের ভিতরে এই বোমা বিস্ফোরিত হয়।
বিভিন্ন আইন রক্ষাকারী সংস্থার সদস্য এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ।
পুলিশ কর্মকর্তা ইসহাক লাসি জানিয়েছেন, হাতে তৈরি টাইম বোমটি রেষ্টুরেন্টের মধ্যে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রেষ্টুরেন্টের একটি অংশ সম্পুনভাবে ধ্বংস হয়ে যায়।
