২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের কর্মকর্তার ভাষণের সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

জাতিসংঘের এক কর্মকর্তার দেওয়া ভাষণের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ডেপুটি সেক্রেটারি জেনারেল মার্ক ম্যালচ ব্রাউন তার এ ভাষণে বিশ্বের বিভিন্ন ভাল কাজ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের জনগণকে জানতে না দিয়ে আমেরিকানদের অন্ধকারে রাখে বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 03:11 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন বোলটন ব্রাউনের এ ভাষণকে ’বড় রকমের ভুল’ উল্লেখ করে জানিয়েছেন যে এতে করে কফি আনান বিশ্বের সংগঠনগুলোর সংস্কারের যে কাজ হাতে নিয়েছেন তা ব্যর্থ হতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে ব্রাউন এক সাক্ষাৎকারে বলেন যে তার ভাষণের মূল কথা হল যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া জাতিসংঘের পক্ষে ভালমত কাজ করা সম্ভব না। 

ব্রাউন তার ভাষণের সমালোচনা করাকে জাতিসংঘের সংস্কার প্রস্তাবকে কলঙ্কিত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন যে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশ জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে অবহিত থাকলেও মধ্য আমেরিকায় জাতিসংঘের ভূমিকাকে গোপন রাখা হয়।

বোলটন বলেন এটি আমেরিকার সরকার নয় বরং আমেরিকার জনগণের জন্য অপমানজনক।