বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র নির্মাণ করছে পর্তুগাল
দক্ষিণ পর্তুগালের সেপরায় বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র নির্মিত হতে যাচ্ছে।
রাজধানী লিসবনের দক্ষিণে ২০০ কি::িম দূরে সেপরায় র্নিমাণাধীন এই সৌরশক্তি কেন্দ্রটি প্রাথমিকভাবে ৮ হাজার বাসস্থানে সরবরাহ করার মতো বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে যখন এটি ২০০৭ সালের জানুয়ারিতে চালু হবে। এই সৌর শক্তি কেন্দ্রটি নির্মাণে মোট খরচ হবে ৫৮ মিলিয়ন ইউরো। খবর র্বাতা সংস্থার।
১১ মেগাওয়াটের এই সোলার প্লান্টটি নির্মাণে ব্যবহার করা হচ্ছে ৫২ হাজার ফোটোভোল্টেয়িক মডিউল যা সেপরার ৬০ হেক্টর পাহাড়ী এলাকায় বিদ্যুতিক সুযোগ- সুবিধার সৃষ্টি করবে।
সেপরার রৌদ্রকরোজ্জ্বল আলেন্তেজো অঞ্চলে পর্তুগালের এনার্জি কোম্পানি ‘কাটাভেনটো’ ‘জেনারেল ইলেকট্রিক এনার্জি ফিনান্সিয়াল সার্র্ভিস’র আর্থিক সহযোগিতায় এই সৌরশক্তি কেন্দ্রটি নির্মাণ করছে।
সৌর প্ল্যান্টটি ‘পাওয়ার ট্র্যাকার টেকনোলোজির’ মাধ্যমে সূর্যের রশ্মী সংগহ করে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে। আগামী জানুয়ারীতে এই প্ল্যান্টটি উদ্বোধন করা হবে।
এছাড়া, পর্তুগাল সরকার কার্বনের মতো বিষাক্ত ধোঁয়ার উদগীরণ থেকে পরিবেশকে রক্ষা করতে আরো একটি সোলার প্ল্যান্ট নির্মাণের কথাও ভাবছে।
