২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় ইসলামী রাষ্ট্র কায়েম করার সম্ভাবনা উড়িয়ে দিলেন ইসলামিক কোর্টস ইউনিয়নের নেতা

ইসলামিক কোর্টস ইউনিয়নের নেতা শারিফ শেখ আহমেদ জানিয়েছেন, তারা আফগানিস্তানের মতো ইসলামী শাসন সোমালিয়ায় কায়েম করতে চাননা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সোমালিয়ার অন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে রাজধানী মোগাদিসু ছিনিয়ে নেয়ার পেছনে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিলনা বলেও তিনি জানান।

তবে শারিফ শেখ আহমেদের অনুগত জঙ্গী দল যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবাজ নেতাদের কাছ থেকে রাজধানী দখলের পর দেশটির জনগণের সমর্থন আদায়ে চেষ্টা অব্যাহত রেখেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসলামী জঙ্গীরা মোগাদিসু দখল করে নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তার দেশ সোমালিয়াকে কখনো সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হতে দেবে না।

অন্যদিকে, ইসলামী জঙ্গীরা মোগাদিসুর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার পরও রাজধানীবাসীর তীব্র বিরোধিতার সম্মুখীন হওয়াতে তাদের পক্ষে সোমালিয়ায় নতুন সরকার গঠন সম্ভব হবে না বলে পর্যবেক্ষরা মনে করছেন।

এছাড়া, উত্তর মোগাদিসুতে মার্কিন মদদপুষ্ট ধার্মিক জোটের হাজার হাজার সমর্থক ইসলামী চরমপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও অব্যাহত রেখেছে।