সংশোধিত অভিবাসন বিল পাসে বুশের প্রতি মার্কিন মেয়রদের আহ্বান
মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০-এর বেশী অঙ্গরাজ্যের মেয়রগণ প্রেসিডেন্ট বুশ এবং কংগ্রেসের কাছে সংশোধিত অভিবাসন বিল সত্ত্বর অনুমোদনে আহ্বান জানিয়েছেন।
এই সংশোধিত অভিবাসন বিলে তারা ‘অতিথি কর্মী কর্মসূচী’ অন্তর্ভূক্ত করার পক্ষে সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তিনশ মাইলের সীমানা নির্মাণের প্রস্তাবে অসম্মতি জানিয়েছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়রদের এক সম্মেলনে অংশগ্রহণকারীরা এই সীমানা নির্মাণের ফলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সম্পর্কের অবনতি ঘটবে বলে অভিমত প্রকাশ করেন।
গত মাসে মার্কিন সিনেটে অভিবাসন সংক্রান্ত এক বিল পাশ হয়েছে যেখানে মেক্সিকো সীমান্তে সীমানা নির্মাণের উল্লেখ রয়েছে।
এছাড়া, পাসকৃত ঐ বিলে বলা হয় যে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসী যারা যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতার আওতাভুক্ত হবে তারাই কেবল দেশটির নাগরিকত্ব অর্জন করতে সক্ষম হবে।
এদিকে পাসকৃত এই বিলের বিপক্ষে টেক্সাস, লারেডো, মিয়ামিসহ যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভেটো দিয়ে আসছে।
তারা মার্কিন সিনেটকে সীমানা নির্মাণের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটাবে বলে সতর্ক করে দেন।
