২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১৬ শ্রমিক নিহত

মধ্য থাইল্যান্ডের এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত অপর সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ব্যাংককের ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পেটচাবুড়ী প্রদেশের একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্লান্ট থেকে কাজ করে বাড়ি ফেরার পথে শ্রমিকরা এ দুর্ঘটনায় পতিত হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ।

‘চেরোইন পোকফান্ড কোম্পানী’-র একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্লান্টে তারা কাজ করতো বলে পুলিশ লেফটেন্যান্ট উইতায়া থাডথংটাউ জানিয়েছেন।

তিনি বলেন, শ্রমিক বহনকারী ভ্যানটি পেটচাবুড়ী সড়কে মোড় নেয়ার সময় প্রথমে একটি কারের সাথে ধাক্কা খেলে ১৮ চাকা বিশিষ্ট ট্রাক ভ্যানটিকে চাপা দেয় এবং এই হতাহতের ঘটনা ঘটে।