রাহুল মহাজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ
ভারতের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রাহুল মহাজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
সন্দেহজনকভাবে ওষুধের অতিরিক্ত ডোজ খাওয়ানোয় অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হলেও এবারই প্রথমবারের মত পুলিশকে তার সাথে কথা বলার অনুমতি দেয়া হয়েছে।
তবে আগের চেয়ে রাহুলের অবস্থার উন্নতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এদিকে রাহুলের চিকিৎসা করছেন যেসব ডাক্তার তাদেরকে এক নোটিশ দিয়ে জানানো হয়েছে যে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি রাহুলের সব ব্যাবস্থাপত্র সংরক্ষণেরও অনুরোধ জানানো হয়েছে ডাক্তারদেরকে।
