গাজায় মহিলা সহ পাঁচ ফিলিস্তিনী নিহত
গাজায় পৃথক দুইটি সহিংস ঘটনায় এক মহিলা সহ পাঁচজন ফিলিস্তিনী নিহত হয়েছে।
দক্ষিণাঞ্চল শহর খান ইউনুসে হামাসের এক জঙ্গীসদস্য ও তার পরিবারকে বহনকারী একটি গাড়িতে গুলি করায় একজন মহিলাসহ দুইজন মারা যায়। ফাতাহ আন্দোলনের সাথে জড়িত নিরাপত্তারক্ষীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছে হামাস সরকার।
অন্যদিকে কিছুদিন আগে নিহত ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার শোকসভার কাছে এক তাঁবুতে গুলিবর্ষণ করায় তিন ব্যক্তি নিহত হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় ।
এই সহিংসতার জন্য হামাস ফাতাহ গ্র“পের সাথে সংশ্লিষ্ট ‘প্রিভেনটিভ সিকিউরিটি’ নামক একটি দলকে দায়ী করেছে।
বিগত কয়েকসপ্তাহে ‘প্রিভেনটিভ সিকিউরিটি’ এবং হামাসের মধ্যে বেশকয়েকবার আক্রমণ ও পাল্টা আক্রমণ সংঘটিত হয়েছে।
উল্লেখ্য জানুয়ারিতে নির্বাচনের পর ফাতাহ সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচিত হবার পর থেকেই দুই দলের মধ্যে সহিংস প্রতিদ্বন্দীতা শুরু হয়েছে।
