২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালান গার্সিয়া পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত

পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া এবারের তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী প্রাক্তন সেনা সদস্য প্রার্থী ওলান্টা হুমালাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 12:03 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পেরুর নির্বাচন কমিশনের প্রধান ম্যাগডালেনা চু জানিয়েছেন, মোট ৭৭ শতাংশ ভোট গণনার পর গার্সিয়া ৫৫.৫ ভোট পেয়েছেন। হুমালা পেয়েছেন ৪৪.৫ শতাংশ ভোট। ম্যাগডালেনা আরও জানান, পুরো ভোট গণনার পর হুমালা বর্তমানের এ ১১ শতাংশ পার্থক্যের কিছুটা ঘোচাতে সক্ষম হলেও তার জয়লাভের কোনো সম্ভাবনা নেই।

নির্বাচনে জয়লাভের পর ৫৭ বছর বয়সী অ্যালান গার্সিয়া ইশ্বরকে ধন্যবাদ জানিয়ে তার এই বিজয়কে দলের ঐতিহাসিক একটি বিজয় বলে অভিহিত করেছেন।

গার্সিয়া ১৯৮৫-৯৩ সালে পেরুর প্রেসিডেন্ট থাকাকালীন গেরিলা সহিংসতা ও অর্থনৈতিক দুরাবস্থার মতো বিতর্কিত অনেক বিষয়েই জড়িয়ে পড়েছিলেন।

তার প্রতিদ্বন্দ্বী হুমালার প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুজো শ্যাভেজের পূর্ণ সমর্থন সত্ত্বেও দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গার্সিয়া অনন্য এক নজীর স্থাপন করেছেন।