২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলীগড়ে কারফিউ জারিকৃত এলাকার পরিস্থিতি অপরিবর্তিত

আলীগড়ের পাঁচটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারিকৃত সান্ধ্য আইন সোমবারও অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 11:33 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

গত রবিবার আলীগড়ে ভাড়াটে খুনীদের হাতে স্থানীয় বিজেপি নেতা ও পি গুপ্তা নিহত হলে সেখানে জাতিগত দাঙ্গা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় দুজন স্থানীয় অধিবাসী নিহত হলে সেখানে সান্ধ্য আইন জারি করা হয়।

আলীগড়ের কোতোয়ালি, দিল্লী গেট, গান্ধী পার্ক, সাসনী গেট এবং বুন্না দেবী পুলিশ স্টেশন এই পাঁচটি এলাকা সান্ধ্য আইনের অর্ন্তভূক্ত রয়েছে। তবে এসব এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।

এই নিয়ে আলীগড়ে একমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সান্ধ্য আইন জারি করা হলো।

এর ফলে আলীগড়ের তালা নির্মাণ কারখানাগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।এছাড়া এলাকার অধিবাসীদের দৈনন্দিন জীবন-যাপনও বাধাগ্রস্ত হচ্ছে।