২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাহারে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় নিহত ৪

আফগানিস্তানের কান্দাহার শহরের দক্ষিণে কানাডিয়ান সেনাবহরে সাথে যাত্রাকালে প্রদেশের গভর্ণরের গাড়িতে সন্দেহভাজন তালেবানদের আত্মঘাতি গাড়ি বোমা হামলায় চার জন আফগান নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র জানান, শহরের মধ্যবর্তী এলাকায় এই হামলা চালানো হয়। তবে গভর্ণর আসাদুল্লাহ খালিদ সম্পুন সুস্থ্য আছেন। এবং কানাডিয়ান সৈন্যদেরও  কেউ হতাহত হয়নি।  

গভর্ণরের মুখপাত্র দাউদ আহমাদী বলেন, গভর্ণরের উপর এটা অনেক বড় হামলা ছিল। এই হামলায় চার জন নিহত ও ১৩ জন আহত হয়।

বোমা হামলাকারীর পরিচয় পাওয়া যায় নি। তবে গত কয়েক মাস যাবৎ তালেবান জঙ্গিরা কান্দাহারের বিভিন্ন স্থানে আত্মঘাতি হামলা চালিয়ে আসছে।

২০০১ সালে যখন আফগানের ইসলামীক সরকারকে সরিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনী আফগানের ক্ষমতা হাতে নেয় তখন থেকেই তালেবান নেতৃত্বাধীন জঙ্গিরা রক্তক্ষয়ী হামলা চালিয়ে আসছে।

এ বছর জঙ্গি হামলায় ৯০০ জন মারা গিয়েছে তাদের মধ্যে মে মাসেই অর্ধেক মারা গিয়েছে।