২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস প্রতিরোধে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে জাতিসংঘ

এইডসের উপরে আয়োজিত এক আলোচনা শেষে জাতিসংঘ ২০১০ সালের মধ্যে এইডস রোগের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সম্মিলিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তবে জাতিসংঘের মহাসচিব কফি আনান এ ঘোষণাপত্রে কোন কিছুই স্পষ্ট করে উল্লেখ করা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন ।

১৫০ টি দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হলেও পরবর্তীতে জাতিসংঘের সাধারণ সভায় এই প্রস্তাবটি আবারো আলোচিত হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ।

এ ঘোষনার সমালোচনা করে এ্যাকশন এইড ইন্টারন্যাশনাল এর এইচআইভি/এইডস বিষয়ক সমন্বয়ক অদিতি শর্মা বলেন, যেখানে প্রতিদিন সাড়ে আট হাজার এইডস আক্রান্ত ব্যক্তি মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং ১৩,৫০০ জন ব্যক্তি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হচ্ছে সেখানে অত্যন্ত জরুরীভাবে কোনো পদক্ষেপ না নিয়ে এমন হালকা ধরনের একটা ঘোষণা তারা কিভাবে দিলেন তা তার বোধগম্য নয়।

এদিকে জাতিসংঘের এইডস বিষয়ক কার্যক্রমের প্রধান পিটার পিয়ট এ ঘোষণাপত্রকে পূর্বের ঘোষণাপত্র থেকে বেশ উন্নত বলে আখ্যায়িত করেছেন।