২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কী কয়লা খনিতে বিস্ফোরণে ১৭ শ্রমিকের প্রাণহানি

তুর্কীর পূর্বাঞ্চলে কয়লা খনিতে প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার কর্মকর্তারা একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

তুরস্কের পূর্বাঞ্চলের ‘বালিকেসির’ প্রদেশের ওডাকয় গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এই খনিতে প্রাকৃতিক গ্যাস বিস্ফোরিত হলে উদ্ধারকারী কর্মীরা ৪০ জন জীবিত এবং মৃত ১৭জন শ্রমিককে উদ্ধার করেছে।

জ্বালানী মন্ত্রী হিলমি গুলার জানান, খনিতে মোট ৫৭ জন শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে ১৭ জন নিহত ও পাঁচ জন আহত হয়। বাকী ৩৫ জন শ্রমিক অক্ষত রয়েছে।

খনি বিস্ফোরণ তুর্কীতে কোন অপরিচিত ঘটনা নয়। এখনও নিরাপত্তার নিয়ম ভেঙ্গে পুরানো যন্ত্রপাতি নিয়ে খনি শ্রমিকরা ঘনীভূত প্রাকৃতিক গ্যাসের প্রচন্ড  চাপের মধ্যেই খনিতে কাজ করে।

তুর্কীতে ১৯৯২ সালে সবচেয়ে বড় খনি বিস্ফোরণে ২৭০ জন শ্রমিক নিহত হয়েছিল।