২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে আলোচনায় বসতে হোয়াইট হাউসের আহবান

উত্তর কোরিয়াকে সেদেশের পরমাণূ কর্মসুচি বন্ধ সংক্রান্ত আলোচনার জন্য ছয় জাতি ফোরামের মাধ্যমে অগ্রসর হতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিলকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানানো হলে তার সফরের সম্ভাবনা নাকচ করে দিয়ে øো একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

উত্তর কোরিয়া জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরের চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য হিলের পিয়ংইয়ং সফরে আসা উচিত।

গত বছর সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া এক বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্তে উপনীত হয় যে, উত্তর কোরিয়া যদি তার পরমাণূ কার্যক্রম বন্ধ করে তাহলে দেশটিকে নিরাপত্তার নিশ্চয়তাসহ অন্যান্য সাহায্য প্রদান করা হবে। বৈঠকে মধ্যস্থতাকারীরা পারমানবিক অস্ত্র মুক্ত কোরিয়ান উপদ্বীপ দেখতে চান বলে জানান। এই আলোচনার প্রেক্ষাপটে ক্রিস্টোফার হিল পিয়ংইয়ং সফরের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।