ভারতে তিন জঙ্গীকে গুলি করে হত্যা
ডানপন্থী একটি হিন্দু সংগঠনের সদরদপ্তরে হামলার আশঙ্কায় ভারতীয় পুলিশ সন্দেহভাজন তিনজন জঙ্গীকে গুলি করে হত্যা করেছে।
সূত্র জানায়, জঙ্গীরা নাগপুরে রাষ্ট্রীয় শ্যামসেবক সংঘের সদর দপ্তরে হামলার পরিকল্পনা করছিল। পুলিশ বলছে হামলাকারীরা একটি স্বল্পপরিচিত ইসলামী দলের সদস্য।
উল্লেখ্য, আরএসএস ভারতের একটি অন্যতম ধর্মনির্ভরদল। এমনকি ভারতীয় জনতা দলও আরএসএস এর মতাদর্শের অনুগামী। প্রত্যক্ষদর্শীরা বলছে অস্ত্রধারী জঙ্গীরা পুলিশের সাথে প্রায় পাঁচমিনিটব্যাপী এক বন্দুকযুদ্ধে লিপ্ত হলে তিনজন জঙ্গী নিহত হয়, আহত হয় আরও দু’জন পুলিশ।
নাগপুর পুলিশ প্রধান এসডিএস যাদব জানিয়েছেন, আরএসএস এর সদরদপ্তর বরাবরই জঙ্গীদের লক্ষ্যবস্তু ছিল।
এদিকে বিরোধী দলগুলো বলছে আরএসএস ধর্মীয় সংখ্যালঘুদের উপর বরাবরই খড়গহস্ত, এমনকি দলটির একজন সদস্য ১৯৪৮ এ মহাত্মা গান্ধীকে হত্যা করতেও পিছপা হয়নি।
