২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর শান্তি চুক্তি স্বাক্ষরের সময়সীমা অতিবাহিত

আফ্রিকান ইউনিয়ন (এইউ)-এর মধ্যস্থতায় সুদানের দারফুর অঞ্চলের দুই বিদ্রোহী গ্র“পের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের সময়সীমা পেরিয়ে গেছে স্থানীয় সময় রাত ৩ টায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 01:29 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

গত তিন বছরের সংঘর্ষের ফলে কমপক্ষে দুই লাখ মানুষ মারা যায় এবং এ সংঘর্ষ অবসানের লক্ষ্যেই এ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে। তবে চুক্তির বিষয়বস্তু পরিবর্তনের দাবি জানিয়েছে দুই বিদ্রোহী দলই।

এইউ এর মুখপাত্র নুরেদ্দীন মেনজি জানান, এইউ এর কমিশন চীফ বৃহস্পতিবার এ প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন। 

বিভিন্ন বার্তা সংস্থার জানায়, এর আগে সুদান লিবারেশন আর্মির প্রধান বিদ্রোহী দলটিই কেবলমাত্র এ চুক্তিতে স্বাক্ষর করে। তবে অন্যান্য বিদ্রোহী দল এর আগেও এ চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিল।