২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ২০০৭ সাল পর্যন্ত শিয়া ও সুন্নী দাঙ্গা চলতে পারে

মািকગন পચিতরਉা মੰ੬ণালয় তােদর একিট িরেপােটગ বুধবার জািনেয়েছ ইরােকর বতગমান িশয়া ও সুਭী দাਔা ২০০৭ সাল পযગੰ੪ চলেত পাের৷

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 02:13 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের একটি রিপোর্টে বুধবার জানিয়েছে ইরাকের বর্তমান শিয়া ও সুন্নী দাঙ্গা ২০০৭ সাল পর্যন্ত চলতে পারে।

গোড়া কয়েকটি মুসলিম দল আল-কায়েদার সাথে যুক্ত হওয়ায় কমপক্ষে ২০০৭ সাল পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ও ইরাকী সামরিক বাহিনীর উপর হামলা চালিয়ে যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

মার্কিন রিপাবলিকান সিনেটর ও আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ওয়ার্নারের উত্থাপিত একটি বিল অনুযায়ী ২০০৬ সালের মধ্যে ইরাকের রাজনৈতিক ও সামরিক অবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য ২০০৫ সালের নভেম্বরে সিনেট বিলটি অনুমোদন করেছে।

প্রতি তিন মাস অন্তর ইরাক যুদ্ধের অগ্রগতি ও ব্যয় সম্পর্কে মার্কিন সিনেটকে অবহিত করার উদ্দেশ্যেই পেন্টাগন এই রিপোর্টটি প্রকাশ করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

তবে অন্যান্য বিশ্লেষণে দেখা গেছে ইরাক যুদ্ধে বুশ তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। ইরাক পূনর্গঠনে (পেন্টাগনের) নিয়োজিত কমিটির মহা পরিদর্শক জানিয়েছেন যে, মার্কিন প্রশাসনের ইরাক পূনর্গঠনের সময় দ্রুতই ফুরিয়ে আসছে এবং বাধ্য হয়েই ইরাকীদের হাতেই পূনর্গঠনের দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে।

এদিকে সাড়ে তিন হাজার সেনার একটি বৃহৎ দল ইরাকের আনবার প্রদেশে পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। মার্কিন বাহিনীকে সহযোগিতারত সুন্নী নেতাদের নিরাপত্তা বিধানে এই সেনাদল আনবার পৌঁছাবে বলে পেন্টাগনের একজন মুখপাত্র জানান।

ডিসেম্বরে নির্বাচন সত্ত্বেও সরকার গঠনে দেরী হওয়ায় এবং রাজনৈতিক ক্ষমতার কারণে সাম্প্রতিক মাসগুলোতে সুন্নী-শিয়া সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পুরো ২০০৬ সাল জুড়ে এই সহিংসতা বজায় থাকার আশঙ্কা করে পেন্টাগন জানিয়েছে, ২০০৭ সালের প্রথম থেকে এই সহিংসতার পরিমান কমতে শুরু করবে।

এসব সহিংসতার জন্য কয়েকটি শিয়া ও সুন্নী দল আল-কায়েদা ও বিদেশী জঙ্গিদের সাহায্য পাচ্ছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।

ইরাকের ১৮টি প্রদেশের বাগদাদ আনবারসহ মোট চারটি প্রদেশে এই সহিংস শিয়া-সুন্নী দাঙ্গা ছড়িয়ে পড়ায় পুরো ইরাকে গৃহযুদ্ধের আশঙ্কা অনেক কম বলে প্রকাশ করা হয়েছে।

বুধবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নতুন ইরাকী সরকারকে সেদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মার্কিন সরকার সর্বপ্রকার সাহায্য করবে।