২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আভ্যন্তরীণ সন্ত্রাসীদের হুমকির মুখে কানাডা সরকার

কানাডার োগােয়੯দা সংએઐার একজন কমગকতગা জািনেয়েছন৴ োদশিট তার অভઘੰ੪ের বসবাসরত পািকએ੪ান এবং আফগান নাগিরকোদর ਗ਼মিকর মুেখ পড়েত যাে੧ছ যােদর অেনেক আল-কােয়দা পચিশਉণ কઘােઃপর সদসઘ বেল ধারনা করা হে੧ছ৷

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 01:57 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

কানাডার গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশটি তার  অভ্যন্তরে বসবাসরত পাকিস্তান এবং আফগান নাগরিকদের হুমকির মুখে পড়তে যাচ্ছে যাদের অনেকে আল-কায়েদা প্রশিক্ষণ ক্যাম্পের সদস্য বলে ধারনা করা হচ্ছে।

কানাডার নিরাপত্তা ওÍ গোয়েন্দা সংস্থার উপপরিচালক জ্যাক হুপার আইন প্রণয়ন কমিটির সদস্যদের কাছে এধরনের আশংকার কথা ব্যক্ত করেছেন।

আইন প্রণয়ন কমিটি বর্তমানে আফগানিস্তানে তালেবান বিরোধী যৌথবাহিনীর যুদ্ধে কানাডার সম্পৃক্ততা খতিয়ে দেখছে।

হুপার কানাডার আইন প্রণেতাদের জানিয়েছেন, কানাডার সরকার বর্তমানে দেশটির ভেতরেই বেড়ে ওঠা সন্ত্রাসীদের হুমকির মুখে পড়ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তিনি আরো বলেন যে , কানাডার নিরাপত্তা সংস্থা পাকিস্তান এবং আফগানিস্তান থেকে গত পাঁচ বছরে কানাডায় আগত অভিবাসীদের মাত্র ১০ ভাগের উপর  প্রয়োজনে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। বাকী ৯০ ভাগ আফগানি ও পাকিস্তানিদের কর্মকান্ড সম্পর্কে কানাডার নিরাপত্তা সংস্থা তেমন কিছুই জানেনা বলে তিনি জানান।