গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের উপর ইসরাইলি বিমান হামলা: নিহত ৩
গাজার উত্তরাঞ্চলে মঙ্গলবার ইসরাইলী একটি হেলিকপ্টার থেকে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হলে তিন ফিলিস্তিনি জঙ্গি নিহত ও কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছে বলে ফিলিস্তিনের প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরাইল - ফিলিস্তিন সীমান্তে জঙ্গিদল ইসলামিক জিহাদ -এর জঙ্গিদের সাথে ইসরাইলি বাহিনীর বন্দুক যুদ্ধের পর ইসরাইল এই বিমান হামলা চালায়।
ইতিপূর্বে ফিলিস্তিনি জঙ্গিরা ইসরাইলে হামলার জন্য বেশ কয়েকবার এই অঞ্চলটিকে ব্যবহার করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এদিকে ইসরাইল জানিয়েছে, হামাস দলের সাথে যুক্ত চার ফিলিস্তিনি আইনজীবী পদত্যাগ না করলে পূর্ব জেরুযালেমে তাদের আবাসস্থল উচ্ছেদ করা হবে।
ইসরাইল ১৯৬৭ সালে পূর্ব জেরুযালেম দখল করে যা এখনও পর্যন্ত আন্তর্জাতিকভাবে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি পায়নি।
