২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় তামিল গেরিলাদের গুলিতে ১২ নির্মাণশ্রমিক নিহত

শચীলংকার পূবગাਗলীয় পચেদেশ সে੯দহভাজন োগিরলােদর ਊিলেত ১২ জন িনমગাণশચিমক িনহত হেয়েছ৷

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 01:02 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

শ্রীলংকার পূর্বাঞ্চলীয় প্রদেশে সন্দেহভাজন গেরিলাদের গুলিতে ১২ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছে।

প্রসাদ সামারাসিংহে নামে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, তামিল টাইগাররা সংখ্যাগরিষ্ঠ সিংহল সম্প্রদায়ের ১৪ জন নির্মাণশ্রমিককে অপহরণ করে। এদের মধ্যে দুজন শ্রমিক আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন তামিল টাইগারদের দল লিবারেশন অব তামিল টাইগার ইলম (এলটিটিই)-কে ’সন্ত্রাসী’ আখ্যায়িত করার পর এই হামলা চালানো হল।

আগামী মাসে নরওয়ের অসলোতে শ্রীলংকা সরকার এবং তামিল গেরিলাদের মধ্যে এক শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী তামিলরা আলোচনায় অংশ নেবে।