২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ২ ব্রিটিশ সাংবাদিক নিহত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনা বহরের উপর এক গাড়ি বোমা বিস্ফোরণে দুইজন ব্রিটিশ সাংবাদিকসহ একদিনে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 12:59 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহত দুই ব্রিটিশ সাংবাদিক ক্যামেরাম্যান পল ডগলাস এবং সাউন্ডম্যান জেমস ব্রলিন মার্কিন সংবাদ সংস্থা সিবিএস’র সাংবাদিক হিসেবে ইরাকে কর্মরত ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এই বোমা বিস্ফোরণে সিবিএস’র অপর সংবাদাতা কিমবারলি ডোজিয়ার গুরুতরভাবে আহত হন। তিনি এর আগে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও-তে কর্মরত ছিলেন।

চিকিৎসকরা জানান, দুইবার অস্ত্রোপচার করে তার মাথা থেকে বোমার স্পিন্টার বের করা হয়েছে।  তবে তার শরীরের নিুদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিবিএস’র সাংবাদিকদের এই দলটি বোমা বিস্ফোরণের সময় ৪র্থ ইনফ্যান্ট্র্রি ডিভিশনের সাথে ছিল। এসময় একজন মার্কিন কর্মকর্তা এবং ইরাকি একজন দোভাষীও নিহত হন।

বাগদাদের বিভিন্ন স্থানে একদিনে গাড়ি বোমা এবং বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। ২০০৩ সালের মার্কিন আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ইরাকে ১০০ জন সাংবাদিক নিহত হয়েছেন।