২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামিবিয়ার দুটি হাসপাতালে পিট- জোলির ৩ লাখ ডলার দান

হিলউেডর হাটગথચব দઃপিত বચাড িপট এবং অઘােਙিলনা োজািল তােদর পચথম সੰ੪ােনর জণઅগઝহণ উপলেਉ দিਉণ আিਰকার োদশ নািমিবয়ার দুিট সরকাির হাসপাতালেক ৩ লাখ ডলার দান করার ই੧ছা পચকাশ কেরেছন৷

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 12:23 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

হলিউডের হার্টথ্রব দম্পতি ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি তাদের প্রথম সন্তানের জন্মগ্রহণ উপলক্ষে দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার দুটি সরকারি হাসপাতালকে ৩ লাখ ডলার দান করার ইচ্ছা প্রকাশ করেছেন।

তারা হাসপাতাল দুটির প্রসূতি বিভাগকে এই অর্থ দান করবেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এই অর্থ দিয়ে নামিবিয়ার পশ্চিম সমুদ্র উপকূলের সোয়াকোপমান্দ এবং ওয়ালভিস বে-র দুটি হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামাদি কেনা হবে।

“নামিবিয়ার জনগণ সত্যি দারুন অতিথিপরায়ণ। আমরা তাদের জন্য কিছু করতে চাই” সরকার প্রকাশিত এক বিবৃতিতে একথা জানা যায়।

হলিউডের এই সোনালি দম্পতি সোয়াকোপমান্দের একটি স্কুল এবং একটি কম্যুনিটি সেন্টারকে ১৫ লাখ ডলার দেবেন বলেও জানা গিয়েছে।

রাজধানী উইন্ডহক থেকে ৪০০ কিমি দূরে সোয়াকোপমান্দে রবিবার পিট- জোলির প্রথম সন্তান জন্ম  নেয়। তারা তাদের এই কন্যা সন্তানের নাম রেখেছেন শিলোহ নৌভেল জোলি পিট।

এই নবজাতক ছাড়াও ম্যাডক্স এবং জাহারা নামে জোলির দুটি দত্তক সন্তান রয়েছে। জোলি ম্যাডক্সকে ২০০২ সালে কম্বোডিয়া থেকে এবং জাহারাকে গত বছর ইথিয়োপিয়া থেকে দত্তক সন্তান হিসেবে গ্রহণ করেছেন জোলি।