গুয়ানতানামো কারাগারের ৭৫ বন্দী আমরন অনশন শুরু করেছে
িকউবার ਊয়ানতানােমায় অবিએઐত মািকગন বি੯দিশিবের ৭৫ জন ব੯দী আমরন অনশন ੂরઔ কেরেছ বেল োসনাবািহনীর এক কমગকতગা জািনেয়েছন৷
কিউবার গুয়ানতানামোয় অবস্থিত মার্কিন বন্দিশিবিরে ৭৫ জন বন্দী আমরন অনশন শুরু করেছে বলে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন।
গুয়ানতানামো বন্দিশিবিরের মুখপাত্র নেভী কমান্ডার রবার্ট ডুরান্ড এ অনশনকে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ ও শত্রুপক্ষের যোদ্ধা হিসেবে বন্দি করে রাখা ৪৬০ জন বন্দিকে মুক্তিদানের জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগের একটি কৌশল বলে উল্লেখ করেছেন।
পরপর নয় বেলার খাবার গ্রহণ না করাকে আমরন অনশন আখ্যায়িত করে ডুরান্ড বলেছেন অনশনকারীদের অনেকেই শুধু তরল খাবার গ্রহণ করছে।
অনশনকারীদের এক অংশকে জোর করে নলের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে বলেও জানা যায়। খবর বার্তা সংস্থার ।
এ অনশন জুনে শুরু হতে যাওয়া যুদ্ধ বন্দীদের শুনানির সময়সীমা পিছিয়ে দিতে পারে বলেও ডুরান্ড জানান।
মে মাসের ১৮ তারিখে তিনজন বন্দী আত্মহত্যার চেষ্টা চালালে কারারক্ষীদের সাথে বন্দীদের যে সহিংসতা দেখা দেয় তার সাথে এ অনশনের সম্পর্ক রয়েছে বলেও তিনি ধারণা করেন।
আত্মহত্যার চেষ্টাকারী তিনজনের মধ্যে দুইজন ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় যাদের অবস্থা দ্রুত ভালো হয়ে যাবে বলে তিনি আশা করছেন এবং বর্তমানে তারা বন্দিশিবিরের অবস্থিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
