২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন সেনাদের সাথে সংঘর্ষে ৪ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সেনাদের গাড়িবহরে দুর্ঘটনাকে কেন্দ্র করে মার্কিন সেনাদের সাথে সংঘর্ষে কমপক্ষে চার জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 02:35 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

পুলিশ জানায়, ব্যস্ত সময়ে ট্রাফিক জ্যামের কারণে গাড়িবহরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটার পর বিদ্রোহীরা রাগান্বিত হয়ে যুক্তরাষ্ট্র বিরোধী শ্লোগান দিতে দিতে ইট-পাটকেল ছোঁড়ে এবং গাড়িতে আগুন লাগিয়ে দিলে এই সহিংসতা গুলিবর্ষণে রূপান্তরিত হয়।

প্রথমে আফগানরা গুলি করেছে কি না এ প্রসঙ্গে মার্কিন সেনারা পরস্পর বিরোধী মতামত দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইউসুফ স্তেনিজাই বলেন, “আমরা নিশ্চিতভাবে বলতে পারি কাবুলে জোট সেনাদের গাড়িবহর দুর্ঘটনার পর চারিদিকে সহিংসতা ছড়িয়ে পড়ে।