২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে সোমবার ভোরে একটি বাসের কাছে এক বোমা বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। ইরাকের পুলিশ কর্মকর্তারা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 01:13 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

পুলিশ জানায়, বাকুবা এবং খালিশ শহরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরাকের জঙ্গিরা বিগত মাসগুলোতে প্রায় প্রতিদিনই বেসামরিক লোকজন এবং নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

শিয়া-সুন্নী অধ্যুষিত দিয়ালা প্রদেশের বাকুবা এবং খালিশ শহরে গত তিন বছর ধরে সবচেয়ে সন্ত্রাসী কর্মকা- পরিচালিত হয়ে আসছে।