২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪২০০ ছাড়িয়ে গেছে, উদ্ধার তৎপরতা চলছে

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪২০০ ছাড়িয়ে গেছে। এ ভূমিকম্পে আহত হয়েছে ১০ থেকে ২০ হাজার লোক। ধ্বংসস্তুপের মধ্য থেকে উদ্ধার তৎপরতা চলছে। এখনো অনেক লোক ধ্বংসস্তুপের মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীন বলে উদ্ধার কর্মীদের ধারণা।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক দুই। ২০০৪ সালের সুনামির পর ইন্দোনেশিয়ায় এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ ভুমিকম্প। এই ভূমিকম্পের ফলে আগ্নেয়গিরির অগ্নুুৎপাতের আশঙ্কা দেখা দেখা দিয়েছে।

ত্রান তৎপরতা চললেও খারাপ যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রান কাজ ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের ফলে প্রায় দু লাখ লোক বাস্তুহারা হয়ে পড়েছে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হচ্ছে বন্তুলের ৮০ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং দুই হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

ভূমিকম্পে আক্রান্তদের সাহায্যার্থে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান রেডক্রস এক কোটি মার্কিন ডলার সাহায্যের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছে।

ইউনিসেফ জানায়, শনিবারের এই ভূমিকম্পে আক্রান্ত এলাকায় তারা জরুরি ভিত্তিতে দুই জাহার তাঁবু, নয় হাজার ত্রিপল এবং এবং কীটনাশক পাঠিয়েছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও ইন্দোনেশিয়ার জন্য জরুরি ভিত্তিতে পাঁচ লাখ মার্কিন ডলার সাহায্য দিয়েছে।

ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় শহর বন্তুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইয়োগোকার্তার কর্মকর্তারা জানান, এখানে দুই হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশিলো বামবাং ইয়োদোইনো তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার ভূমিকম্প আক্রান্ত এলাকা সফর করেন।

সফরকালে তিনি উদ্ধারকর্মীদের সার্বক্ষণিকভাবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।