২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম মিস চেচনিয়া হলেন জামিরা জাব্রেইলোভা

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত প্রথম সুন্দরী প্রতিযোগিতায় মিস চেচনিয়া নির্বাচিত হয়েছেন পনের বছর বয়স্ক জামিরা জাব্রেইলোভা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

চেচনিয়ার সেরা সুন্দরী হয়ে তিনি জিতে নিয়েছেন নগদ অর্থ, একটি গাড়ী এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।

১৪-২৩ বছর বয়সী ১৯জন প্রতিযোগী সুন্দরী প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

তবে প্রতিযোগীরা জানান সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণে বাবা-মায়ের সম্মতি পেতে তাদের অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে।

রাশিয়ান টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে এক প্রতিযোগী বলেন,“ বাবা- মাকে বুঝিয়ে রাজী করতে আমার অনেক সময় লেগেছে। প্রথমে তো তারা রাজীই হচ্ছিলেন না। তখন আমি তাদের বললাম চেচেন সরকার এই প্রতিযোগিতাটির আয়োজন করেছে এবং এই প্রতিযোগিতায় চেচেনদের রীতি-নীতি, সংস্কৃতি এবং প্রথা তুলে ধরা হবে।”

এই প্রতিযোগিতাটি অন্য সব সুন্দরী প্রতিযোগিতার থেকে ছিল কিছুটা ভিন্নধর্মী। এই প্রতিযোগিতায় স্যুইম স্যুট রাউন্ড বা সাতাঁরের পোশাক পরার পর্বটি ছিলনা।

চেচনিয়ার ঐতিহ্য এবং সংস্কৃতি, প্রথা,  রীতিনীতি সম্পর্কে প্রতিযোগীদের জ্ঞান এবং দক্ষতা বিচার করেই এই সুন্দরী প্রতিযোগিতার রায় ঘোষণা করা হয়।