এঞ্জেলিনা জোলি কন্যা সন্তানের মা হলেন
আফ্রিকা মহাদেশের নামিবিয়াতে হলিউডের বিখ্যাত অভিনেত্রী এঞ্জেলিনা জোলি ব্রাড পিটের কন্যা সন্তানের জন্ম দিলেন। জোলির মুখপাত্র একথা জানান।
জোলির মুখপাত্র নিন্ডি গুয়াজেন্টি এক বিবৃতিতে জানান, জোলি-পিট দম্পতি তাদের এই কন্যা সন্তানের নাম রেখেছেন শিলোহ নাওভেল জোলি পিট।
পাপারাৎজির নজর এড়িয়ে সন্তান জন্ম দিতে পিট-জোলি দম্পতি এপ্রিলে নামিবিয়াতে চলে যান।
৩০ বছর বয়সী জোলির দু’টি দত্তক সন্তান রয়েছে। এই দু’টি সন্তান তিনি ইথিওপিয়া এবং কম্বোডিয়া থেকে দত্তক নেন।
পিট ও জোলি ২০০৫ সালে মি. এবং মিসেস স্মিথ ছবি করার পর তারা প্রণয়ে আবদ্ধ হন।
২০০৫ সালে অক্টোবরে ৪২ বছর বয়সী পিটের সাথে বিখ্যাত অভিনেত্রী জেনিফার এরিসটনের ছাড়াছাড়ি হয়।
এর আগে টম্ব রেইডার ছবির নায়ক বিল্লি বব থ্র্রনটন এবং জনি লি মিলার এর সাথে অভিনেত্রী জোলির বিয়ে-বিচ্ছেদ ঘটে।
গত বছর পিট ঘোষণা করেন তিনি জোলির সন্তানের বাবা হতে চলেছেন।
