২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুকির গৃহবন্দীর মেয়াদ বাড়ানোয় টোকিওতে বিক্ষোভ

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেত্রী অং সান সুকির মুক্তির দাবীতে এবং দেশটির সামরিক জান্তার সুকির গৃহবন্দীর মেয়াদ আরো এক বছর বাড়ানোর প্রতিবাদে  টোকিওতে সুকির শত শত সমর্থকরা এক বিক্ষোভ মিছিল বের করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 11:37 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাপান প্রবাসী মিয়ানমারের ৩০০ জন নাগরিক  যারা জাপানে সুকির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী (এনএলডি)-র সদস্য তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বিক্ষোভকারীরা মধ্য টোকিওতে মিয়ানমারের দূতাবাসের সামনে সুকির মুক্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া ১৯৯০ সালে সুকির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী (এনএলডি) এর সাধারণ নির্বাচনে বিজয়ের ১৬ বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভকারীরা দিনটি উদযাপনের পাশাপাশি সরকারকে নির্বাচনের এই ফলাফল পূর্নবহাল করতে আহ্বান জানায়।

এনএলডি-এর জাপান শাখার প্রেসিডেন্ট ান্ট জিন উ বলেন, “ আমরা চাই সরকার ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে আমাদের বিজয় মেনে নিক। গণতন্ত্রের দাবীতে আমাদের এই সুদীর্ঘ আন্দোলনের সমর্থন আদায়ের লক্ষে আমরা বিশ্বকেও সচেতন করতে চাই।”

এই সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে মিয়ানমারের সামরিক সরকার।

সুকিকে গৃহবন্দী করে রাখার যে মেয়াদ নির্দিষ্ট হয়েছিল শনিবার ছিল সে মেয়াদের শেষ দিন।  তবে শনিবার তার মুক্তির সম্ভাকনাকে নাকচ করে দিয়ে মিয়ানমারের সামরিক জান্তার নেতা জেনারেল থান শিউর সুকির গৃহবন্দীর মেয়াদ এক বছর বাড়িয়ে দেন।

শান্তিতে নোবেল বিজয়ী এই অবিসংবদিত নেত্রী গত ১৭ বছরে ১০ বছরই গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন।