ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩,৫০০ এ উন্নীত
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে। এই ভূমিকম্পে আহত হয়েছে ১০ থেকে ২০ হাজার লোক।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক দুই। ২০০৪ সালের সুনামির পর ইন্দোনেশিয়ায় এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ ভুমিকম্প। এই ভূমিকম্পের ফলে আগ্নেয়গিরির অগ্নুুৎপাতের আশঙ্কা দেখা দেখা দিয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হচ্ছে বন্তুলের ৮০ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং দুই হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ভূমিকম্পে আক্রান্তদের সাহায্যার্থে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান রেডক্রস এক কোটি মার্কিন ডলার সাহায্যের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছে।
ইউনিসেফ জানায়, শনিবারের এই ভূমিকম্পে আক্রান্ত এলাকায় তারা জরুরি ভিত্তিতে দুই জাহার তাঁবু, নয় হাজার ত্রিপল এবং এবং কীটনাশক পাঠিয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও ইন্দোনেশিয়ার জন্য জরুরি ভিত্তিতে পাঁচ লাখ মার্কিন ডলার সাহায্য দিয়েছে।
ইন্দোনেশিয়ার ভাইস-প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা জানান, ভূমিকম্পে ১০ থেকে ২০ হাজার লোক আহত হয়েছে।
ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় শহর বন্তুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইয়োগোকার্টার কর্মকর্তারা জানান, এখানে দুই হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োদোইনো তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার ভূমিকম্প আক্রান্ত এলাকা সফর করেন।
সফরকালে তিনি উদ্ধারকর্মীদের সার্বক্ষণিকভাবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
