২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইল মাহমুদ আব্বাসের ফাতাহ দলকে অস্ত্র সরবরাহ করবে

ইসরাইল জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি অনুগত নিরাপত্তা বাহিনীকে তৃতীয় কোনো দেশ থেকে অস্ত্র সরবরাহ করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 01:49 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মাহমুদ আব্বাসের সমর্থকদের সাথে ক্ষমতাসীন হামাস দলের গেরিলাদের এক সংঘর্ষের পর ইসরাইল ফাতাহ দলকে অস্ত্র সরবরাহের এই ঘোষণা দিল বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

তবে মাহমুদ আব্বাসের কার্যালয় এই ধরনের ঘোষণার কথা অস্বীকার করেছে।

এর আগে আব্বাস হামাস সরকারকে তার ফাতাহ দলের সাথে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যৌথভাবে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার প্রস্তাব গ্রহণ করতে অনুরোধ জানান। অন্যথায় ইসমাইল হানিয়ার হামাস সরকারকে গণভোটের সম্মুখীন হতে হবে বলেও তিনি জানান।

আব্বাস তার এই প্রস্তাব গ্রহণের জন্য হামাসকে দশদিনের সময়সীমা বেঁধে দিয়েছে।