২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল ৪৬৭ জন মাওবাদী গেরিলাকে মুক্তি দিয়েছে

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সরকার মাওবাদী গেরিলাদের দাবী অনুযায়ী ৪৬৭ জন মাওবাদীকে মুক্তি দেয়াসহ তিন সদস্য বিশিষ্ট একটি দলের নাম ঘোষণা করেছে যারা মাওবাদীদের সাথে সরকারের সমঝোতা এবং শান্তি স্থাপনে আলোচনা চালিয়ে যাবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ প্রসাদ সিটাউলা জানান, তার সরকার সকল মাওবাদী বন্দীকে মুক্তির নির্দেশ প্রদান করেছে এবং এদের মধ্যে ৪৬৭ জনকে ইতোমধ্যে মুক্তি দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্বরাষ্ট্রমন্ত্রী কৃষ্ণপ্রসাদ, পর্যটনমন্ত্রী প্রদীপ গাওয়ালি এবং শ্রমমন্ত্রী রামেশ লেখাক- তিন সদস্যের এই দলটি মাওবাদীদের সাথে শীঘ্রই আলোচনায় বসবে এবং নেপার্লে নতুন সংবিধান রচনায় একটি কমিটি গঠনের জন্য সদস্যদের নির্বাচনের সময়সীমা নির্ধারণ করবে।