পূর্ব তিমুরে সৈন্য পাঠিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পর্তুগাল
পূর্ব তিমুরের রাজধানী দিলিতে সেনাবাহিনীর সাথে বিদ্রোহী সাবেক সামরিক সদস্যদের এক বন্দুকযুদ্ধে তিনজন নিহত এবং ১৪ জন আহত হওয়ার পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পর্তুগাল সৈন্য পাঠিয়েছে।
বুধবার পর্যন্ত সাবেক দুই সৈন্য এবং সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের মুত্যুর খবর নিশ্চিত করেছে দিলির সেনাবাহিনী।
এই নিয়ে এই সপ্তাহে পূর্ব তিমুরে রাজনৈতিক বিশৃঙ্খখলার দরুন পাঁচজন নিহত হলো বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার কাছ তেকে স্বাধীনতা অর্জনের চার বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনের পরদিনই পূর্ব তিমুরে জানানা গুসমাও-এর নবীন সরকার বিদ্রোহ দমনে আন্তর্জাতিক সাহায্য চাইতে বাধ্য হল।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড জানিয়েছেন, তিমুরের আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় ১৫০ অস্ট্রেলিয়ান কমান্ডো মোতায়েন করা হবে।
পূর্ব তিমুরে এ বছরের শুরুতে সেনাবাহিনীতে বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে আন্দোলনরত ৬০০ সৈনিককে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হলে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
