অভিবাসন বিল নিয়ে বিতর্ক অবসানের পক্ষে ভোট দিয়েছে মার্কিন সিনেট
যুক্তরাষ্ট্রের সিনেটররা অভিবাসী আইন সম্পর্কিত বিতর্কের অবসান করতে এ আইনের পক্ষে ভোট দিয়েছে। এতে করে বৃহস্পতিবার বিলটি সিনেটে পাস হবার সম্ভাবনা রয়েছে।
এ বিলের পক্ষে-বিপক্ষে সিনেটররা ৭৫-২৫ ভোট দিয়েছে যার ফলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবার সম্ভাবনা বাড়তে পারে।
সিনেটর এডওয়ার্ড কেনেডি এ ভোটকে ”অভিবাসন আইন সংস্কারের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা” বলে উল্লেখ করেছেন।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ আইনের সমর্থন জানিয়ে কংগ্রেসে অনুমোদন দানের আহ্বান জানিয়েছেন। কিন্তু রিপাবলিকান ও ডেমোক্রেটরা এ আইনের বিপক্ষে মত দিয়েছে।
প্রস্তাবিত এ বিলে অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের আবেদন জানানোর অধিকার দেয়ার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রায় ১১ কোটি ১৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছে।
