আল কায়েদা নেতা জারকাবির সহযোগী জর্ডানে গ্রেফতার
ইরাকের গেরিলা দলের কার্যক্রমের সাথে জড়িত এক প্রবীণ আল কায়েদা নেতাকে জর্ডান কতৃপক্ষ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
জর্ডানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা আটককৃত ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়ে এই ব্যক্তি আল কায়েদার শীর্ষ নেতা আবু মুসাব আল-জারকাবির অন্যতম সহযোগী বলে দাবী করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় এবং কিভাবে তিনি ধরা পড়লেন তা জানা না গেলেও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বৃহষ্পতিবার সন্ধ্যায় এক টিভি প্রোগ্রামে গ্রেফতারকৃত এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত প্রচার করা হবে বলে জানিয়েছে।
