২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় সৈন্যদের গুলিতে ১০ জন নিহত

কলম্বিয়ার রাজধানী বোগোতার  উত্তরে যামুন্দি শহরে মাদকবিরোধী অভিযান চলাকালে সৈন্যদের হাতে ভুলবশত গুলিতে ১০ জন পুলিশ নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সৈন্যরা যামুন্দি শহরের কাছে পুলিশদেরকে মাদক পাচারকারী মনে করে ভুল করে বলে প্রতিরক্ষামন্ত্রী ক্যামিলো অসপিনা জানান। এই সংঘর্ষে একজন বেসামরিক লোকও নিহত হয়েছে বলে বার্তা সংস্থার খবরে বলা হয়।

এই হত্যাকান্ডের ঘটনা তদন্ত করার জন্য পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে  পৌঁছেছেন।

একজন বেসামরিকসহ ১০ পুলিশ নিহত হওয়ার ঘটনার কারণ ও এর ফলাফল জনগণকে অবশ্যই জানানো হবে বলে প্রতিরক্ষা মন্ত্রী জানান।

পুলিশ প্রধান জর্জ ডেনিয়েল কেস্ট্রো বলেন, নিহত পুলিশ সদস্যরা বিচার বিভাগীয় মাদক প্রতিরোধ দলের সাথে জড়িত ছিল।