২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলি সৈন্যদের হাতে হামাস নেতা গ্রেপ্তার

 ইসরাইলি সেনাবাহিনী পশ্চিমতীরে এক অভিযান চালিয়ে ইসলামি জঙ্গি গ্রুপ হামাসের একজন সামরিক নেতাকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

গ্রেপ্তারকৃত এই নেতার নাম ইব্রাহীম হাম্মাদ (৪১)।

ইসরাইলি সামরিক কর্মকর্তারা মঙ্গলবার জানান, রামাল্লায় অভিযান চালিয়ে তারা পশ্চিমতীরের হামাসের সামরিক উইংয়ের প্রধান ইব্রাহীমকে গ্রেপ্তার করেন।

ইসরাইলের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং ক্যাফেতে আত্মঘাতি বোমা হামলার অভিযোগে এই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা আট বছর ধরে ইব্রাহীমকে ধরার চেষ্টা করে আসছিল।