বিশ্বের বয়স্ক মানুষ হাবিব মিয়ার ১৩৭তম জন্মদিন
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হাবিব মিয়ার ১৩৭তম জন্মদিন উপলক্ষ্যে জয়পুরের সিটি কর্পোরেশন হাবিব মিয়াকে সংবর্ধনা দিয়েছে।
হাবিব মিয়া দীর্ঘদিন জয়পুরের মহারাজার রাজকীয় ব্যান্ড দলের সদস্য ছিলেন। এই দিনটি তার জন্য বিশেষ আনন্দের কারণ তিনি তার ছয় প্রজন্মের সাথে জন্মদিন পালন করতে পারছেন।
হাবিব মিয়া জানান তিনি ১৮৭০ সালের ২০ মে জন্মগ্রহণ করেন। তার পেনশন কার্ডে জন্ম তারিখ ১৮৭৮ সালের ২০ মে উল্লেখ থাকায় হাবিব মিয়া জানালেন তিনি যখন মহারাজার দরবারে কাজে যোগ দেন তখন তার বাবা তার বয়স কয়েক বছর কমিয়ে দিয়েছিলেন।
বিগত ৫৫ বছর ধরে অন্ধ হাবিব মিয়া তার কোন আত্মীয়-স্বজনের উপর নির্ভর না করেই দিনের পর দিন নিজেই নিজের দেখাশুনা এবং চলাফেরা করেছেন।
তার এক নাতনি জানান, এই বৃদ্ধ বয়সেও তিনি কখনও কারও উপর বোঝা হয়ে থাকেননি। কারো সাহায্য ছাড়াই তিনি নিজের কাজগুলো নিজেই করে থাকেন।
জীবনের এই এতগুলো বছর সুস্থভাবে পেরিয়ে আসা হাবিব মিয়া তার মনের দুটি অপূর্ণ ইচ্ছার কথা প্রকাশ করে বলেন, ভারতের রাষ্টপ্রতি এবং প্রধান মন্ত্রীর সাথে দেখা করতে পারলে এবং সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠলেই তার জীবন সার্থক হবে।
