মন্টিনিগ্রোর জনতা স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে
মন্টিনিগ্রোর জনগন সার্বিয়া থেকে তাদের স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। সার্বিয়া থেকে মন্টিনিগ্রোর আলাদা হওয়ার জন্য ৫৫ শতাংশ ভোটের প্রয়োজন ছিল।
আর স্বাধীনতার পক্ষে ৫৫ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।
উচ্ছসিত প্রধানমন্ত্রী মিলো জুকানোভিচ সোমবার বলেন, স্বাধীনতার পক্ষে তাঁর এতদিনের প্রচারনা সফল হয়েছে।
তবে সরকারিভাবে এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। এ নির্বাচনের ফলে যুগোস্লাভিয়ার সর্বশেষ প্রদেশও আলাদা হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।
স্বাধীনতার বিষয়টি নিয়ে মন্টিনিগ্রোর জনগণ অনেকটা দ্বিধাবিভক্ত পড়েছিল। অনেকে আশংকা প্রকাশ করেছিল যে, মন্টিনিগ্রো সার্বিয়া থেকে স্বাধীন হলে দেশটির সাথে তাদের অর্থনৈতিক, পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
মন্টিনিগ্রোর স্বাধীনতার বিরুদ্ধে প্রচারাভিযানের প্রধান নেতা প্রিড্রাগ বুলাটোভিচ বলেছেন ভোট পর্যবেক্ষক দলের পক্ষপাত মূলক সিদ্ধান্তের ফলে তিনি পরাজয় মেনে নেবেন না।
রবিবার সকালে এ ভোটগ্রহণ শুরু হয় এবং ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
