২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলি ক্ষেপনাস্ত্র হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

 গাজায় ইসরাইলি ক্ষেপনাস্ত্র হামলায় ইসলামি জিহাদ জঙ্গি গোষ্ঠীর একজন শীর্ষস্থানীয় নেতাসহ চারজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 09:39 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এই হামলায় জঙ্গি বাহিনীর শীর্ষ নেতা ও তার দাদী, মা এবং তার চার বছর বয়সী একটি শিশুপুত্র নিহত হন। সম্প্রতি গাজায় এটাই হচ্ছে ইসরাইলিদের সর্বশেষ ক্ষেপনাস্ত্র হামলা।

ইসলামি জিহাদ জঙ্গি বাহিনীর এই শীর্ষ নেতার নাম হচ্ছে--মোহাম্মদ আল-দাহদৌ। তিনি জঙ্গি বাহিনীর অস্ত্র তৈরির একজন উর্ধ্বতন প্রকৌশলী ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এর আগে এই জায়গায় বহুবার ইসরাইলি সেনাবাহিনী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালায়। ইসরাইলে জঙ্গিদের রকেট হামলা বন্ধের জন্যই মূলত ইসরাইলি সেনাবাহিনী এই হামলা চালিয়েছে।

এদিকে জঙ্গিরা জানায়, ইসরাইলি সেনাবাহিনী গাজা এবং পশ্চিম তীরে এই ধরনের অব্যাহত আক্রমণ করলে তারাও পাল্টা হামলা চালাবে।

জঙ্গিদের উপর হামলার বিষয়টি ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের লক্ষ্য ছিল জঙ্গিরা। ইসরাইলে রকেট হামলার জন্য তারা জঙ্গি বাহিনীর শীর্ষ নেতা দাহদৌকে দায়ী করেছে।