কথার ফাঁদে মার্কিন এ্যটর্নি জেনারেল
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইংরেজীকে রাষ্ট্রীয় ভাষা করার বিরোধিতা করেছেন - এই উক্তি করে মার্কিন এ্যটর্নি জেনারেল আলবার্টো গনজালিশ নিজ কথার ফাঁদে পরেছেন।
জাতীয় ভাষা নিয়ে সিনেটের ভোটাভুটির দ্বিতীয় দিন এ্যটর্নি জেনারেলের এ বক্তব্য তার জন্য ফাঁদ স্বরুপ দেখা দেয়।
সাম্প্রতিক সময়ে অভিবাসন আইন সংশোধন করতে গিয়ে মার্কিন সিনেটে ইংরেজীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ’অভিনব ভাষা’ বলে আখ্যায়িত করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
প্রস্তাবিত অভিবাসন আইনে সংশোধনের জন্য আনয়নকৃত একটি অধ্যাদেশে বলা হয়েছে ই্ংরেজীকে আরও সংরক্ষণ ও এ ভাষা ব্যবহারের পরিধি আরও ব্যাপ্ত করতে হবে। তবে বিরোধীরা বলেছেন, এটি মাল্টিন্যাশনাল সেবার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
অপরদিকে মার্কিন এ্যটর্নি জেনারেল বলেছেন যে বুশ কখনই চান না যে ইংরেজীকে জাতীয় ভাষা করা হোক। আলবার্টো গনজালিশ এর এই উক্তির পরে শুক্রবার হোয়াইট হাউজ থেকে তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।
আসলে বুশ জাতীয় ভাষা বলতে যেটা বোঝাতে চেয়েছিলেন তা হচ্ছে ইংরেজী ভাষাকে অফিসে ব্যবহৃরের জন্য ব্যবহার করা। তিনি চান যে তার দেশের নাগরিকরা একটির বেশি ভাষা শিখলে তাদের জন্যই তা সুফল বয়ে আনবে।
