২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের শিশুরা ‘সোপ অপেরা’ ভাইরাসের শিকার

পর্তুগালের স্কুলগুলোতে শিশুরা সম্প্রতি একধরনের অজ্ঞাত রোগে আক্রান্ত হচ্ছে। ডাক্তাররা এই রোগের ভাইরাসের নাম দিয়েছেন ‘স্ট্রবেরিস উইথ সুগার ভাইরাস’।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

পর্তুগালের টেলিভিশনে প্রচারিত একটি ‘সোপ অপেরায়’ দেখানো হয়েছিল যে অভিনয়শিল্পীরা অজ্ঞাত এক ধরনের মরণব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। স্কুলের আক্রান্ত শিশুরা একই ধরনের রোগের লক্ষণের শিকার বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।

পর্তুগালের বিভিন্ন শহরের ১৪টি স্কুলের ৩০০ বেশী শিশু এই অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তাদের শরীরে ‘র‌্যাশ’ উঠেছে এবং শ্বাস কষ্ট ও মাথা ঘোরানোর লক্ষণ দেখা যাচ্ছে।

স্কুলে শিশুদের মাঝে আতংক দেখা দেয়ায় কোনো কোনো শহরের স্কুল বন্ধ হয়ে গিয়েছে।

টেলিভিশনের জনপ্রিয় টিনএজ শো ‘স্ট্রবেরিস উইথ সুগার’- এর একটি পর্বে দেখানো হয়েছিল যে একটি স্কুলের শিশুরা জীবন বিপন্নকারী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্বটি প্রচারের কয়েকদিনের মধ্যেই পর্তুগালের শিশুরা এই অজ্ঞাত রোগে আক্রান্ত হলো।

ডাক্তাররা অবশ্য মনে করছেন এই ‘অপেরা শো’ দেখার পর শিশুরা আতংকিত হয়ে পড়েছে এবং নিজেদের শরীরের সামান্য ফুসকুঁড়ি দেখেই ভয় পাচ্ছে।