আফগানিস্তানের হেলমান্দে তালেবান-পুলিশ সংঘর্ষে নিহত ৫৩
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশের একটি শহরে তালেবান গেরিলাদের সাথে পুলিশের নয় ঘন্টাব্যাপি এক ভয়াবহ সংঘর্ষে ১৩ জন পুলিশ এবং ৪০ জন তালেবান নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় হেলমন্দের মোসা কালা শহরে এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং বৃহষ্পতিবার সকালে শেষ হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
হেলমন্দের ডেপুটি গভর্ণর আমীর মোহাম্মদ আকন্দজাদা জানিয়েছেন, ২০০১ সালে তালেবানদের পতনের পর এটাই হেলমন্দ প্রদেশে তালেবানদের সবচেয়ে বড় হামলা। এই আক্রমণের সঙ্গে কয়েকশ তালেবান জড়িত ছিল বলে জানা গেছে।
