২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট শৃঙ্গ আরোহণকালে বৃটিশ পর্বতারোহীর মৃত্যু

পৃথিবীর সর্ব্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের এভারেস্ট আরোহণ করতে গিয়ে ডেভিড শার্প নামের এক বৃটিশ পর্বতারোহী মারা গেছেন। এ বছর এই নিয়ে এই অঞ্চলে সাতজন প্রাণ হারালো।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 01:02 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ক্লীভল্যান্ডের গিসবার্গের অধিবাসী ৩৪ বছর বয়স্ক শার্প সম্ভবত অক্সিজেনের অভাবে মারা গেছেন, কাঠমান্ডুভিত্তিক একটি পর্বতারোহণ বিষয়ক সংস্থা এ খবর জানিয়েছে।

১৩ সদস্যের একটি বাণিজ্যিক দলের সাথে শার্প তিব্বত থেকে এই অভিযান শুরু করেছিলেন। শেরপাদের সাহায্য ছাড়াই অক্সিজেনের দুটো সিলিন্ডার এবং মাস্ক তিনি বহন করছিলেন।

সংস্থাটি শার্পের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না করে তারা এই অভিযানের অন্য সদস্যদের ফেরার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে।

শার্পের আগে এভারেস্ট আরোহণ করতে গিয়ে ১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১৫৫জন আরোহী মৃত্যুবরণ করে।