সোমালিয়ায় বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে তিনদিনের যুদ্ধবিরতি ভেঙ্গে বিদ্রোহীদের মধ্যে এক সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
সোমালিয়ায় এ পর্যন্ত কমপক্ষে ১৪০ জন নিহতের প্রতিবাদে ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামিক জঙ্গিরা বিক্ষোভ প্রদর্শন করে। শত শত বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধবাজদের সমন্বয়কারী হিসেবে অভিযোগ করে তাদের বিরুদ্ধে শ্লোগান দেয়।
যুক্তরাষ্ট্র বলেছে যারা সোমালিয়াকে সন্ত্রাসের স্বর্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠার বিরুদ্ধে কাজ করবে তাদের তারা সহযোগিতা করবে। ১৯৯১ সালে সোমালিয়ার প্রেসিডেন্ট সিয়াদ বারির অপসারণেরপর সেদেশের প্রশাসন অকার্যকর হয়ে পড়ে।
