২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লীর হাসপাতালে ডাকা হচ্ছে সেনাবাহিনী, রেলওয়ের ডাক্তারদের

ভারতের রাজধানী নয়াদিল্লীর সরকারী হাসপাতালগুলোতে মেডিকো এবং নবীন ডাক্তারদের ডাকা ধর্মঘটের কারনে রোগীদের চিকিৎসা প্রদান মারাত্মক বিঘিœত হলে সেখানে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এবং রেলওয়ের ডাক্তারদের ডাকা হয়েছে। 

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

‘মেডিকো’ নামক ডাক্তারদের একটি সংস্থা এবং নবীন ডাক্তাররা সরকারী নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের দাবীতে এই ধর্মঘট ডেকেছে।

তাদের ডাকা ধর্মঘটে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, গোয়া এবং উত্তর প্রদেশের চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো সেবা ও চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কার্যত অচল হয়ে পড়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।

জম্মু, কাশ্মীর এবং পশ্চিম বাংলার মেডিকোর মেডিকাল ছাত্র এবং নবীন ডাক্তাররা অভিজাত চিকিৎসা মহাবিদ্যালয়গুলো থেকে পাশকৃত ডাক্তারদের ‘ওবিসিএস’ পরীক্ষার মাধ্যমে সরকারী নিয়োগের ক্ষেত্রে ২৭% কোটা পদ্ধতির বিরুদ্ধে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে।

‘অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকাল সায়েন্সেস’সহ দিল্লীর সব সরকারী হাসপাতালে এই ধর্মঘটের কারণে রোগীদের চিকিৎসা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।