ফরাসি এমপিরা বিতর্কিত অভিবাসন বিল সমর্থন করেছেন
অভিবাসন সংক্রান্ত একটি বিতর্কিত বিলের সমর্থন দিয়েছে ফরাসী পার্লামেন্ট। এ বিল পাস হলে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অদক্ষ লোকজন সেখানে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হবে।
খসড়া এ বিলের প্রণেতা স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস সারকোজি বলেন, এ বিল ফ্রান্সকে অন্যান্য দেশের পাশাপাশি দাঁড় করিয়ে দেবে কিন্তু সমালোচকরা মনে করছেন এটি বর্ণবাদের সৃষ্টি করবে।
সারকোজি বর্তমানে পশ্চিম আফ্রিকায় সফরে আছেন যেখানে তিনি এই বিতর্কিত বিলের কারণে প্রতিবাদের মুখোমুখি হচ্ছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
প্রস্তাবিত এ বিল অনুসারে, ইউরোপীয় ইউনিয়নের বাইরের আভিবাসীদের ফরাসি ভাষা শেখার জন্য একটি চুক্তি করতে হবে এবং ফ্রান্সের সকল নীতিমালার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। পাশাপাশি এতে অভিবাসীদের জন্য তাদের পরিবারকে ফ্রান্সে নিয়ে আসাও কঠিন হবে।
জুন মাসে শুরু হওয়া সিনেটের অধিবেশনে অবশ্যই এ বিল পাস করতে হবে।
